সারাদেশ

মুন্সীগঞ্জকে ভূমি সেবায় ক্যাশলেস ঘোষণা 

মো.নাজির হোসেন (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জ জেলাকে ভূমি সেবায় ‘ক্যাশলেস’ ঘোষণা করা হয়েছে। এতে করে ভূমি সেবায় এখন থেকে নগদ অর্থ লেনদেন হবে না বলে জানিয়েছেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসন।

আরও পড়ুন : উন্নয়ন অব্যহত রাখতে মিলেমিশে কাজ করতে হবে

সোমবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এ ঘোষণা দেন।

কর্মশালায় জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক।

এ বিষয়ে কাজী নাহিদ রসুল জানান, এখন থেকে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, জমির ম্যাপ ও জলমহলের আবেদন করতে ভূমি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর হাতে নগদ অর্থ দিতে হবে না।

আরও জানান, অনলাইনের মাধ্যমেই সেবাপ্রত্যাশীরা আবেদন করে ফি পরিশোধ করতে পারবেন। এছাড়াও ভূমি বিষয়ক যে কোনো পরামর্শ ও অভিযোগ করা যাবে হটলাইন নম্বর ১৬১২২ ও অনলাইনে আবেদনের মাধ্যমে।

আরও পড়ুন : শিক্ষক লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. মো. জাহিদ হোসেন পনির, উপ-ভূমি সংস্কার কমিশনার মো. রেজাউল কবির, উপ-সচিব সেলিম আহমদ, মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্নেহাশীষ দাশ, সদর উপজেলা সহকারি কমিশন (ভূমি) মো. হাসিবুর রহমান সহ ছয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তা সহ অন্যান্যরা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা