ছবি: সংগৃহীত
সারাদেশ

মা-মেয়েকে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মা-মেয়েকে হত্যার অভিযোগে তিন আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সোমবার (৬ মার্চ) দুপুরে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম। এসময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামী পলাতক রয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন: পিকআপ চালকের মরদেহ উদ্ধার

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) রবিউল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপ-রাজারামপুরের কুমারপাড়ার মো. রুবেল, হুমায়ুন কবির ও মাহবুব আলম।

মামলা চলাকালীন এক আসামির মৃত্যু হয়। বাকি পাঁচ আসামির দোষ প্রমাণিত না হওয়ায় দুজনকে বেকসুর খালাস দেন আদালত।

আরও পড়ুন: টঙ্গীতে তুলার গুদামে আগুন

প্রসঙ্গত, ২০১২ সালের ৩১ আগস্ট রাতে আসামিরা কুমারপাড়ার সৌদি প্রবাসী নাসিরুদ্দিনের স্ত্রী নাসিমা বেগম ও তার মেয়ে নিলাকে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে গলা কেটে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। পরে নাসিমার বাবা তৈমুর রহমান বাদী হয়ে সদর থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা