ছবি : সংগৃহিত
সারাদেশ

গুইমারায় মাটি চাপা পড়ে ১ জনের মৃত্যু

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ি গুইমারা উপজেলার দক্ষিণ হাফছড়ি এলাকায় পানির কূয়া খনন করতে গিয়ে মাটিচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মানিকছড়িতে গাঁজাসহ আটক ১

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে, গুইমারা উপজেলার ২ নম্বর হাফছড়ি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাফছড়ি (হাতিমুড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন) গ্রামের ফুল মিয়ার কনিষ্ঠ পুত্র মো. বেলাল হোসেন (৩০)।

রোববার (৫ মার্চ) সকালে স্ত্রী আয়শা বেগমকে সাথে নিয়ে বাড়ির পাশে খাবার পানির সন্ধানে কূয়া খনন করতে যায়। বেলা ১২ টার আগে স্ত্রী স্বামীর জন্য দুপুরের খাবার নিতে ঘরে আসে এবং ফিরে গিয়ে কূয়ার মধ্যে মাটিচাপা স্বামীর শরীর দেখতে পেয়ে আত্মচিৎকার করলে এলাকার লোকজন ছুটে এসে মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন : পিকআপ চালকের মরদেহ উদ্ধার

এ সময় মাটিচাপা পড়া বেলাল হোসেনকে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসলে জুরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দীন মৃত্যু ঘোষণা করেন।এবং তিনি জানান হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।

নিহতের ভাই মিরাজ হোসেন বলেন, তার সংসারে ১ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে,ভাইয়ের অকাল ও মর্মান্তিক মৃত্যু কিভাবে মেনে নেয়া যায়, এখন পরিবারের দায়িত্ব ও এ দুটো সন্তানকে দেখা শুনা কে করবে বলে কান্নায় ভেঙ্গে পড়েন, তার কান্নায় হাসপাতাল চত্বর এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।

আরও পড়ুন : টঙ্গীতে তুলার গুদামে আগুন

তিনি বলেন, শুষ্ক মৌসুমে খাবার পানির জন্য প্রচন্ড সংকটে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়, তাই আজ সকাল বেলায় আমাদের ছোট ভাই তার স্ত্রীকে নিয়ে কূয়া খনন করতে যায়,খনন করার সময় এক পর্যায়ে উপরের মাটি তার উপর ভেঙ্গে পড়ে,এই মৃত্যুর শোক কিভাবে মা-বাবা ও নিহতের সন্তানরা সইবে।

বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা