সারাদেশ

পরিবহন শ্রমিকদের দুই গ্রপের সংঘর্ষে আহত ১০

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চৌমুহনীতে পরিবহন শ্রমিক লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। সংঘর্ষ চলাকালীন সময় স্টারলাইন সার্ভিস, যমুনা পরিবহন ও আনন্দ পরিবহনের বেশ কয়েকটি ভাঙচুর করে দুই পক্ষের লোকজন। ঘটনার পর থেকে ব্যাপক গাড়ি ভাঙচুর রাস্তা অবরোধ চলছে।

আরও পড়ুন : ফেনী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নব-নির্মিত ভবন উদ্বোধন

সোমবার (৬ মার্চ) বিকেল ৪ টার দিকে চৌমুহনী ফেনী সড়কের করিমপুর রোডে আনন্দ বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উক্ত সড়কে ফেনী থেকে ছেড়ে আসা স্টার লাইন সার্ভিসের একটি গাড়ি বাস স্ট্যান্ড আসলে আনন্দ পরিবারের ছবিটা তারা ভাঙচুর করে। এই খবর ছড়িয়ে পড়লে স্টার লাইন সার্ভিসের শ্রমিকরা এসেও আনন্দ পরিবহন ও যমুনা পরিবহনের কয়েকটি গাড়ী ভাঙতে শুরু করে। এরপর শুরু হয় দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। সম্প্রতি এই সড়কে ফেনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত স্টার লাইন সার্ভিস এর কয়েকটি গাড়ি চলাচল করতে চাইলে আনন্দ পরিবহন ও যমুনা পরিবহনের গাড়ির মালিক ও শ্রমিকদের মধ্যে এই সংকট সৃষ্টি হয়। ঘটনা চলাকালীন দুই দিকে শতশত গাড়ী যানজট আটকা পড়ে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : শিশুকে বলাৎকারের চেষ্টা, ঝালমুড়ি বিক্রেতা আটক

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা