সারাদেশ

এনজিও কর্মকর্তাকে প্রকাশ্যে খুন

জেলা প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এনজিও সংস্থার এক নারী কর্মকর্তাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রোববার (৫ মার্চ) রাতে উপজেলার ধামাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এনজিওকর্মীর নাম চম্পা চাকমা (২৯)। তিনি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র রাঙ্গুনিয়ার ধামাইরহাট এলাকায় অবস্থিত হোসনাবাদ ব্রাঞ্চের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (ঋণ) হিসেবে কর্মরত ছিলেন।চম্পা চাকমা রাঙামাটি সদরের বন্দুকভাঙা এলাকার শান্তিময় চাকমার মেয়ে।

আরও পড়ুন: প্রবাসীদের দেখে রাখার অনুরোধ

অন্যদিকে ঘাতক এনাম পারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর পারুয়া কালীমন্দির এলাকার মো. নুরুজ্জামানের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, রাত ৮টা ২০ মিনিটের দিকে লালানগর ওয়ান ব্যাংকের পাশে অবস্থিত পদক্ষেপ অফিস থেকে কাজ শেষে চম্পা চাকমা তার এক সহকর্মীসহ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে শনাক্ত

সেখানে এনাম নামে এক ব্যক্তি আগে থেকে দাঁড়িয়ে ছিলেন। তিনি তার বোনের মাধ্যমে পদক্ষেপ থেকে ঋণ নিয়েছিলেন।

এনজিওকর্মী চম্পা অফিস থেকে নামার সঙ্গে সঙ্গে ঋণের কিস্তির বিষয়ে কথা কাটাকাটি শুরু করে ঘাতক এনাম। একপর্যায়ে ছুরি বের করে চম্পার গলায় শ্বাসনালি বরাবর আঘাত করে এনাম পালিয়ে যান। পরে চম্পাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা