সংগৃহিত ছবি
সারাদেশ

সেভ দা চিলড্রেনের পরিচালককে হত্যা

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলায় টানবাজার এলাকায় উৎপল রায় (৬২) নামে এক এনজিও কর্মকর্তাকে হত্যার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: মাকে বেঁধে বাড়িতে আগুন: আটক ছেলে

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা টানবাজার সাহাপাড়ায় শংকর সাহার মালিকানাধীন ৭তলা ভবনের ফ্ল্যাটে তাকে গলা কেটে হত্যা করে।

নিহত উৎপল রায় আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দা চিলড্রেন’র প্রকল্প পরিচালক ছিলেন। তার ২ ছেলের একজন দেশের বাইরে থাকেন। আরেকজন পেশায় চিকিৎসক।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বন্দর এলাকার এক নারী এখানে কাজ করেন। সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ওই নারী বাসায় ঢোকেন। পরে সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বের হন। রাত সাড়ে ৯টায় ছেলে উজ্জ্বল রায় বাসায় এসে দেখেন ভেতর থেকে লক করা। পরে লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন তার বাবা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, কারা কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে। সেইসঙ্গে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা