সংগৃহীত ছবি
সারাদেশ

সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন

জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের বাঁশজানী সীমান্তে বিএসএফ শূন্য রেখায় সিসি ক্যামেরা স্থাপন করেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিজিবি এ পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: সারাদেশে গ্রেফতার ৩৪৩

জানা যায়, বাঁশজানি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯ এস এর ৯৭৮ নম্বর সীমানা পিলারের পাশে শূন্য রেখার একটি ইউক্যালিপটাস গাছে রোববার রাতে বাংলাদেশের দিকে তাক করে একটি সিসি ক্যামেরা স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা। এরপর সোমবার সকালে স্থানীয়রা এই বিষয়টি বিজিবিকে জানালে বিজিবি এর কড়া প্রতিক্রিয়া জানায়। এর পরে বিএসএফকে ডেকে এর প্রতিবাদও জানায় বিজিবি এবং সিসি ক্যামেরা অপসারণ করতে বলে। তবে দুপুর পর্যন্ত এই নিয়ে বিজিবি–বিএসএফের একাধিকবার আলোচনা হলেও তারা ক্যামেরা খুলে নিয়ে যায়নি।

স্থানীয়রা জানান, সীমান্তে একটি মসজিদ পুনঃনির্মাণ চলছে। এটিকে ঘিরে রাতের আধারে বিএসএফ মসজিদের সন্নিকটে একটি সিসি ক্যামেরা স্থাপন করেছে। যেটি আমাদের নিরাপত্তার সংকট সৃষ্টি করেছে।

কুড়িগ্রাম-২২ বিজিবি’র পরিচালক লে. কর্নেল মাসুদুর রহমান বলেন, আন্তর্জাতিক সীমানার শূন্য রেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে প্রতিবাদ জানালে বিএসএফ তা অপসারণের আশ্বাস দিয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা