ছবি: সংগৃহীত
সারাদেশ

অনুপ্রবেশকারী ২০ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি : মিয়ানমার থেকে পাসপোর্ট, বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশকারী ২০ জন রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব।

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে শনাক্ত

রোববার (৫ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে কক্সবাজারের উখিয়া মরিচ্যা বাজার থেকে তাদের অটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা হলেন-বশির আহম্মদ (৬০), সাব্বির হোসেন (৪৪), আবুল মনসুর (৩৮), নজু মিয়া (৭০), মো. আয়াছ (৩৪), নূর মোহাম্মদ (৬২), সলিম উল্লাহ (৪৫), আবু তাহের (৫০), সোনা আলী (৬৫), মো. সায়দ (৫৯), আলী হোসেন (৬০), রশিদ আহম্মদ (৬৪), সাইদুর রহমান (৪০), সৈয়দ হোসেন (৫০), আমীর হোসেন (৬০), রশিদ উল্লাহ (৩৫), আমান উল্লাহ (৩৫), আব্দুর রহমান (৬০), আব্দুল হামিদ (৬৩), মো. সেলিম (৪২)। তারা মিয়ানমারের বিভিন্ন এলাকার বাসিন্দা।

আরও পড়ুন : সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, উখিয়ার কুতুপালংসহ বিভিন্ন ক্যাম্প থেকে অবৈধভাবে বের হয়ে কক্সবাজার শহরসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার উদ্দেশ্যে একদল রোহিঙ্গা মরিচ্যা বাজারে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।

এ তথ্য জানতে পেরে রোববার সন্ধ্যায় ঐ স্থানে র‍্যাব অভিযান চালায়। টের পেয়ে পালানোর সময় ২০ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়।

আরও পড়ুন : প্রবাসীদের দেখে রাখার অনুরোধ

মিয়ানমার হতে কোন পাসপোর্ট, বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা কক্সবাজারের উখিয়ার কুতুপালং, থ্যাইংখালীসহ বিভিন্ন ক্যাম্পে পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছিলেন।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, আটককৃত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা