সারাদেশ
জলসা নিয়ে বিরোধ

পঞ্চগড়ে বিশেষ অভিযানে আটক ১৮

মো. রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড়: পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লিদের সংঘর্ষের ঘটনায় তৃতীয় দিনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন: সেপ্টেম্বরের মধ্যে ৫ সিটি নির্বাচন

এ ঘটনায় জড়িত ও গুজব রটানো ব্যক্তিদের শনাক্ত করে বিশেষ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে পুলিশের চিরুনি অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করেছে পুলিশ।

এদিকে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ৯টার সময় পঞ্চগড় জেলা শহরে কাদিয়ানী সম্প্রদায়ের লোকজন স্থানীয় দুই জন মুসলমানকে জলসায় ধরে নিয়ে গিয়ে জবাই করে হত্যা করেছে মর্মে গুজব সৃষ্টি করে এবং ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এই অবস্থায় পঞ্চগড় বাজারে ভাংচুর-লুটপাটের সাথে জড়িত থাকা ১৮ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আরও জানা যায়, পঞ্চগড় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ফজলে রাব্বিকে (৩০) আটক করা হয়েছে। রাব্বি পঞ্চগড় সদর পৌরসভার রাজনগর এলাকার সোলেমান আলির ছেলে।

ফজলে রাব্বি ও বিএনপির এক অজ্ঞাত নেতা মটর সাইকেল যোগে শহরের বিভিন্ন স্থানে হত্যার গুজব ছড়ায় বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এ ঘটনায় এলাকার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে এবং ভারী যানবাহন চলাচল করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা