সংগৃহীত
সারাদেশ

বড়শিতে ধরা পড়ল শাপলা পাতা মাছ

জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ১৩০ কেজি ওজনের একটি শাপলা পাতা মাছ। মাছটি ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

আরও পড়ুন : এক ছাগলের ৬ ছানা !

শুক্রবার (৩ মার্চ) সকালে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে মাছটি কিনে নেন টেকনাফের নুর মোহাম্মদ নামে এক পাইকারি মাছ ব্যবসায়ী।

শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার জেলে আবদুল আমিন জানান, ৩ জন সহযোগী নিয়ে বৃহস্পতিবার রাতে নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যান। উদ্দেশ্য, বড়শি দিয়ে কোরালসহ বড় বড় মাছ ধরা। ভোররাতে বড়শিতে চিংড়ি মাছ দিয়ে টোপ সাগরে ফেলেন।

একপর্যায়ে বড়শিতে হ্যাঁচকা টান পড়ল। ধীরে ধীরে বড়শি ওপরে আনার পর ভেসে উঠল বিশাল আকারের একটি শাপলা পাতা মাছ। পরে মাছটি টেকনাফের মাছ ব্যবসায়ী নুর মোহাম্মদের কাছে ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়।

আরও পড়ুন : বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ২০১২ আইন অনুসারে শাপলা পাতা মাছ ধরা ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এটি হচ্ছে স্ট্রিং রে প্রজাতির মাছ। জেলেদেরকে বিভিন্ন সভা ও সেমিনারে শাপলা পাতা মাছ না ধরার জন্য উৎসাহিত করা হয়।

শাপলা পাতা মাছ সমুদ্রের অগভীর স্থানের তলদেশ ঘেঁষে বিচরণ করে। এ প্রজাতির মাছ অগভীর সমুদ্রে বেশি পাওয়া যায় বলেও জানান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা