ছবি- সংগৃহিত
সারাদেশ

শাপলা পাতা মাছের দাম ৪ লাখ

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা সংলগ্ন বঙ্গোপসাগরে স্থানীয় জেলে নাসির হাওলাদারের জালে ধরা পড়েছে ২০ মণ ওজনের একটি শাপলা পাতা মাছ। রোববার মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে প্রায় ৪ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরের দিকে জেলে নাসিরের জালে মাছটি ধরা পরে। পরে দুপুরে তিনি মাছটি গলাচিপা মাছ বাজারের ব্যবসায়ী শাহাবুদ্দিনের কাছে পাইকারি দরে বিক্রি করে দেন। পরে শাহাবুদ্দিন মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করেন।

আরও পড়ুন: সীমান্তে বাঘ আতঙ্ক

জেলে শাহাবুদ্দিন জানান, মাছটি সাগর থেকে ট্রলারে তুলতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। মাছ ট্রলারে তোলার পর গলাচিপা নিয়ে আসি। সাগর থেকে এটি নিয়ে আসতে প্রায় ৬ ঘণ্টা সময় লেগেছে। মাছটির দামও মোটামুটি ভালো পেয়েছি।

গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ ২০১২ আইন অনুসারে শাপলা পাতা মাছ ধরা ক্রয় বিক্রয় সম্পূর্ন নিষিদ্ধ। শাপলা পাতা মাছ সাধারণত সমুদ্র এলাকায় পাওয়া যায়। তবে এসব বড় শাপলা পাতা মাছের জন্য উপকূলীয় অঞ্চলে অভয়াশ্রম করা গেলে সেগুলো নদীতে সহজে বংশ বিস্তার করতে পারতো।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা