ছবি- সংগৃহিত
সারাদেশ

 সিলেটে হরতালের সমর্থনে মশাল মিছিল

সিলেট প্রতিনিধি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামীকাল সোমবার (২৮ মার্চ) বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে সিলেটে মশাল মিছিল করা হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুন: সক্রিয় চোর চক্রের ১৩ সদস্য আটক

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাছানের সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, সিপিবি সিলেট বিভাগের সমন্বয়ক আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জীবন বাঁচাতে এ হরতাল কোনো দলের নয়, সব মানুষের। তাই নিজে হরতাল পালন করুন, অন্যকে উৎসাহিত করুন। হরতাল সফল করতে ভূমিকা নিন। ভোর থেকে সিলেটের রাজপথে বাম জোটের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা