সারাদেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চরফ্যাশন বাজারে এমপি জ্যাকব

মো কামরুল হোসেন সুমন, ভোলা: ভোলার চরফ্যাশন সদর রোড শরীফ পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২টি দোকান। এতে ব্যবসায়ীদের প্রায় ৫ কোটি ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: তাহসান-মিথিলা-ফারিয়াকে অব্যাহতি

রোববার (২৭ মার্চ) বিকেলে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি তাৎক্ষণিকভাবে পিআইওকে ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদেরকে সার্বিক আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে শরিফ পাড়া ইয়াকুব মিয়ার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: সৈয়দপুরে রেল লাইনের যন্ত্রাংশ উধাও

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে ইয়াকুব মার্কেটের একটি স্টিলের আলমারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে মধ্যরাতে হাই ভোল্টেজের কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আগুন লেগে মুহুর্তের মধ্যে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের টিনসেড দোকানগুলোতে। খবর পেয়ে সাথে সাথে ছুটে আসে চরফ্যাশনের ফায়ার সার্ভিস কর্মীরা। তারা খালে পানি না পেয়ে ফ্যাশন স্কয়ারের পুকুর থেকে পানির সংযোগ দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ব্যবসায়ী নেতারা খবর দেয় পার্শ্ববর্তী উপজেলা লালমোহন উপজেলার ফায়ার সার্ভিসকেও। তারাও ছুটে আসে ঘটনাস্থলে। এরপর দুই উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: টার্গেট ছিল টিপুকে হত্যা, প্রীতি নয়

অগ্নিকাণ্ডে ইয়াকুব রাঢ়ী মার্কেটের ১২টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে রয়েছে ২টি পার্টসের দোকান, ৩টি স্টিলের আলমিরা দোকান, ২টি ইলেকট্রনিক্স দোকান, ১টি গ্লাসের দোকান, ১টি লন্ডির দোকান, ২টি লেপ-তোষকের দোকান, ২টি মুদি দোকান। অগ্নিকাণ্ডে প্রায় ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক মনির উদ্দিন চাষী জানান।

প্রত্যক্ষদর্শী জনৈক ব্যক্তি জানান, রাস্তা ও বৈদ্যুতিক খুটি সরানোর কাজ চলমান থাকায় করায় ঝুলে থাকা বৈদ্যুতিক খুঁটির ঝুলন্ত তার দোকানে সংযোগ থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস দাবি করেছে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ৫০ লাখ হতে পারে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা