সারাদেশ

ঈশ্বরগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা-২০২৩ এর উদ্বোধন এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ভোলায় দৌলতখানে প্রাণিসম্পদ প্রদর্শনী

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ঈশ্বরগঞ্জ পৌর বাস টার্মিনাল মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ফখরুল ইমাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদউল্লাহ, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম।

আরও পড়ুন : বিদ্যালয়ের ওয়াশ ব্লকে ফাটল, দুর্ঘটনার আশঙ্কা

সরেজমিনে দেখা যায়, প্রদর্শনী মেলায় ৩২ টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গরু, ছাগল, হাঁস, মুরগি, ঘোড়া, কবুতর, ইঁদুর, বিড়ালসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারী খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে এ প্রদর্শনী মেলার সমাপ্তি হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা