সারাদেশ

সড়কে প্রাণ গেল ২ শ্রমিকের

সান নিউজ ডেস্ক: নেত্রকোনায় উরস থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন: উন্নত দেশগুলোও মন্দার কবলে

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে গোবিন্দশ্রী সুজন বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত রাজ্জত আলীর ছেলে আদম আলী (৩২) ও একই গ্রামের লাক মিয়ার ছেলে রাসেল মিয়া (১৮)। একই গ্রামের অনিল মিয়া ও সরল মিয়া নামের দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: পানামায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩

পুলিশ জানায়, মদন গ্রামে হযরত সৈয়দ আহম্মদ বসরী ওরফে বুড়াপীরের বাৎসরিক উরস চলছে। বুধবার উরসের দ্বিতীয় দিনে জগন্নাথপুর গ্রামের ছয়-সাত জন কৃষিশ্রমিক ট্রলিযোগে যান। রাতভর গান শুনে ভোর ৪টার দিকে বাড়ির দিকে রওনা হন তারা।

পথে মদন-খালিয়াজুরি সড়কের গোবিন্দশ্রীর সুজন বাজারে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই আদম আলী ও রাসেল মিয়া মারা যান। এ সময় পথচারীরা আরও দুজনকে উদ্ধার করে মদন হাসপাতালে পাঠালে তাদের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকে গাড়িচালক পলাতক আছেন।

আরও পড়ুন: শেখ হাসিনার নেতৃত্বে পূর্ণ সমর্থন রয়েছে

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, নিহতদের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। স্বজনদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আনইগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা