সারাদেশ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

সান নিউজ ডেস্ক: কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার সাথে সাংবাদিকদের সত্য লেখনী অব্যাহত রাখতে হবে। কোন ব্যক্তি যত বড়ই হোক না কেন, যদি তিনি অপরাধ করেন তবে তার বিরুদ্ধেও সংবাদ করতে হবে।

আরও পড়ুন: সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে

জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জেলার ২৬ লাখ মানুষের সুবিধা অসুবিধা নিয়ে সংবাদকর্মীদের লিখতে হবে। কারো পক্ষে বিপক্ষে নয় সত্যটা তুলে ধরতে হবে। এতে করে দুনিয়ায় কিছু না পেলেও আল্লাহর কাছে তার প্রতিদান পাওয়া যাবে।

তিনি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ভিশন-৪১ নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শুধু কক্সবাজারেই সাড়ে তিন লাখ কোটি টাকার উন্নয়ন কাজ হচ্ছে। তার পরেও কোন কোন মহল বিরূপ প্রচারণা চালিয়ে এই উন্নয়ন ম্লান করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি সাংবাদিকদের এই উন্নয়ন কার্যক্রম নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান। পাশাপাশি যে কোন করাপশন নিয়ে সাংবাদিকদের সোচ্ছার ভূমিকা রাখারও আহবান জানান তিনি।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ছাড়াল ৪১ হাজার

জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে শহরের অভিজাত জারা করনভেনশন হলে সাংবাদিক সংসদ কক্সবাজার এর বার্ষিক সাধারণ সভা ও পিকনিকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সেই বিবেকবোধ থেকে উন্নয়ন সাংবাদিকতায় এগিয়ে আসতে হবে সকলকে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বেশী দূরে নয়

সাংবাদিক সংসদ কক্সবাজার এর সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্যে রাখেন-প্রবীণ সাংবাদিক এডভোকেট জিএম আশেক উল্লাহ, দৈনিক ইনকিলাবের কক্সবাজার অফিস প্রধান শামসুল হক শারেক, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশিদ, দৈনিক বাঁকখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এমআর মাহবুব, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার শফিউল্লাহ শফি, হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম সিকদার, টুয়াক সভাপতি আনোয়ার কামাল, সী ওয়েলকাম প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আওয়ামী লীগ নেতা বদরুল হাসান মিলকী, টুয়াক সভাপতি রেজাউল করিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা কক্সবাজারের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম ও রিপোর্টাস ইউনিটি কক্সবাজারের সাধারণ সম্পাদক ওসমান গনি।

বক্তব্যে রাখেন-সাংবাদিক সংসদ কক্সবাজার এর সহ-সভাপতি রেজাউল করিম, ছৈয়দ উল্লাহ আজাদ, আমান উল্লাহ, সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস্, আবদুল মালেক সিকদার, আমিনুল কবির, আবুল কাশেম প্রমুখ।

আরও পড়ুন: ছাদ ধসে প্রাণ গেল ২ শ্রমিকের

এতে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভার শুরুতেই বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাংবাদিক সংসদ কক্সবাজার এর সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল-কথামালা, উপহার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ ও ফানুস উত্তোলন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা