সারাদেশ

অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় পুলিশ একযোগে কাগজপত্রবিহীন ও অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

এরই অংশ হিসেবে বুধবার বিভিন্ন মোড়ে মোড়ে ভালুকা মডেল থানা পুলিশ ও ট্রাফিক সার্জেন্টের নেতৃত্বে তৎপর থাকতে দেখা গেছে। অভিযানে মোটরযান আইনে জরিমানা ও মামলার সংখ্যাও বেড়েছে। পুলিশ বলছে, অভিযানের উদ্দেশ্য মামলা দেওয়া না বরং জনগণকে সচেতন করা।

ট্রাফিক পুলিশের এ অভিযানে সহযোগিতা করেন, ভালুকা মডেল থানার অফিসার ইন চার্জ কামাল হোসেন ও তদন্ত অফিসার জাহাঙ্গীর আলম ও সংশ্লিষ্ট থানা পুলিশ। যেসব মোটরসাইকেলের কোন কাগজপত্র পাওয়া যায়নি সেগুলো আটক এবং প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকা চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়। এ পর্যন্ত কাগজপত্রবিহীন ও অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে ২ টি মামলা ও ১৮ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত মোটর সাইকেলের মধ্য বৈধ কাগজ পত্র থাকায় কয়েকটি ছেড়ে দেয়া হয়েছে। এরই মধ্যে আরওয়ান ফাইভ এর মালিক আল- আমিনকে হেলম্যাট না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি মোটর সাইকেল সংশ্লিষ্ট মালিকেরা রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ট্রাফিক সার্জেন্ট সুবল।

তিনি আরো বলেন, বর্তমানে মোটরসাইকেল দূর্ঘটনার ফলে অনেক মানুষ প্রাণ হারাচ্ছে যার প্রধান কারন অসচেতনভাবে গাড়ি চালানো, ট্রাফিক নিয়ম না মানা, হেলমেট ব্যবহার না করা, আবার অনেকে লাইসেন্সবিহীন অবৈধ গাড়ি চালায় যা থেকে মূলত দূর্ঘটনার সৃষ্টি হয়। দূর্ঘটনা প্রতিরোধে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ব্যাক্তিদের হুশিয়ারি দিয়ে ভালুকা মডেল থানার অফিসার ইন চার্জ কামাল হোসেন বলেন, বর্তমানে ভালুকায় ৮০ এর গতিতে গাড়ি চালাচ্ছে তরুণরা। তাদের কারনেই নিরীহ মানুষ জীবন হারাচ্ছে। তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা