সারাদেশ

রূপপুরে রুশ নাগরিকের মৃত্যু

সান নিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে কাজ করার সময় এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির দায়িত্ব নিতে বাধা নেই

মৃত ওই রুশ নাগরিক রূপপুর প্রকল্পের বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমত কোম্পানিতে কর্মরত ছিলেন। পাসপোর্ট অনুযায়ী তার নাম মালিকভ ইভান (৭০)।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার রাতে প্রকল্পের ভেতর রিঅ্যাক্টরের পাশে এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানা পুলিশ জানায়, ইভান মঙ্গলবার দিবাগত রাতে রূপপুর প্রকল্পের রিঅ্যাক্টর এলাকার পাশে নিকিমত কোম্পানির কাজ করছিলেন। কাজ করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে এসিই কোম্পানির কর্তব্যরত চিকিৎসক এসে রুশ নাগরিকককে মৃত ঘোষণা করেন। পরে তার মৃত্যুসনদ সংগ্রহের জন্য মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আরও পড়ুন: মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে

একইসঙ্গে গভীর রাতে খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে পাবনা সদর হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।

চিকিৎকের বরাত দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুশ নাগরিক ইভান হৃদরোগে মারা গেছেন।

আরও পড়ুন: বিবিসির কার্যালয়ে তল্লাশি

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, রুশ নাগরিকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে তার মরদেহ দেশে ফেরত পাঠানো হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা