সারাদেশ

দুই বাসের সংঘর্ষে নিহত ১

সান নিউজ ডেস্ক : বরিশালের উজিরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

আরও পড়ুন: সার আনতে তিউনিশিয়ার সঙ্গে চুক্তি

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উজিরপুরের নতুন শিকারপুর গ্রামের মুন্ডপাশা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিলো।

নিহত ব্যক্তির নাম- কামাল হোসেন শিকদার (৩৮)। তিনি শরীয়তপুর সদর উপজেলার কালাই গ্রামের বোরহান শিকদারের ছেলে।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ছাড়াল ৪১ হাজার

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুল হাসান জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহন ও ঢাকা থেকে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের প্রিয়া এন্টারপ্রাইজের মধ্যে মুন্ডপাশা এলাকায় সংঘর্ষ হয়। একটি ট্রাককে অতিক্রম করার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে প্রিয়া এন্টারপ্রাইজের বাসটি সড়কের পাশের একটি গাছকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কামাল হোসেন নামে একজন নিহত হন। আহত হন ১০ জন।

আরও পড়ুন: সংক্রমণের শীর্ষে জাপান, মৃত্যুতে যুক্তরাষ্ট্র

তিনি জানান, পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস, উজিরপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা