শিক্ষক
সারাদেশ

শিক্ষকের হাত-পা ভেঙ্গে দিল দুর্বৃত্তরা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক শিক্ষকের হাত-পা ভেঙ্গে দিয়েছে একদল মুখোশধারী দুর্বৃত্ত। এ সময় হামলাকারীরা তার মোটরসাইকেল, ল্যাপটপ, মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধারা সম্মানের জীবনযাপন করবে

আহত শিক্ষকের নাম মনিরুজ্জামান দুলাল (৫৬)। তিনি উপজেলার গুল্যাখালী সরকারি প্রাথমিj বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি।

গত সোমবার ( ১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ছৈয়দিয়া বাজারের উত্তর পাশে আলম বলির বাড়ির সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ছাড়াল ৪১ হাজার

ভুক্তভোগী শিক্ষকের ভায়রা ভাই মো.ইফতেখার উদ্দিন জানান, গত সোমবার তার স্কুলের পাশের অন্য একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একদল মুখোশধারী দুর্বৃত্ত আকস্মিক তার উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার ডান হাত- বাম পা ভেঙ্গে দেয়। পরে তার শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় হামলাকারীরা তার নতুন মোটরসাইকেল, ল্যাপটপ, মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তার দীর্ঘ মেয়াদী চিকিৎসার প্রয়োজন, এজন্য তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা