সারাদেশ

নোয়াখালীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরও পড়ুন: পলাশবাড়ীতে আন্তঃস্কুল বিতর্ক অনুষ্ঠিত

রোববার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কবির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. নূর নবী কক্সবাজারের টেকনাফ উপজেলার মধ্য হ্নীলা ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার মৃত জকির আহমেদের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ। তিনি বলেন,আসামিকে সেনবাগ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন: দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীরকে সংবর্ধনা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে বিশেষ কায়দায় নোয়াখালীতে একটি ইয়াবার চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কবির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অবস্থান নেয় মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা। এ সময় ফেনী থেকে ছেড়ে আসা দ্রুতযান পরিবহন নামের একটি বাসের গতিরোধ করা হয়। পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে মো. নূর নবীকে গ্রেফতার করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে তলপেটে কালো স্কচট্যাপ দ্বারা আটকানো অবস্থায় তিনটি পলি প্যাকেটের দুটিতে ৬০০ পিস করে ১২০০ পিস ও অপর একটিতে ৫৫০ পিসসহ মোট ১৭৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা