সারাদেশ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

সান নিউজ ডেস্ক: ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি হলেন সাহাবুদ্দিন চুপ্পু

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

আসামির নাম মো. সুমন শেখ (৩৮)। রায় ঘোষণার সময় আসামি মো. সুমন শেখ এজলাসে উপস্থিত ছিলেন। তার বাড়ি রাজবাড়ী সদর বিনোদপুর নিউকলোনীতে।

মামলার বিবরণীতে জানা যায়, ফদিরপুর শহরের চরকমলাপুর ভাড়া বাড়িতে গত ১৫ আগষ্ট ২০১৮ তারিখের রাতে তার স্ত্রী মমতাজ বেগমকে ঘুমন্ত অবস্থায় শ্বাস রোধ করে হত্যা করে। পরে বিষয়টি গোপন করতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ওড়না মমতাজের গলায় বেধে ঘরের আড়ার সাথে বেধে রাখে পালিয়ে যায়।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ছাড়াল ৩৪ হাজার

এ ঘটনায় গত ১৭ আগষ্ট নিহতের বোন আকলিমা বেগম বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানা হত্যা মামলা দায়ের করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা