সারাদেশ

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সান নিউজ ডেস্ক: জয়পুরহাটে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৫ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ক্ষেতলাল উপজেলার মালিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: সুন্দরবনে বাঘের মরদেহ উদ্ধার

নিহতরা হলেন- ক্ষেতলালের শাখারুঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে নাফিজ ইসলাম (২১), ইটাখোলা এলাকার রইচ উদ্দিনের স্ত্রী শাহনাজ পারভীন (৪৫), ক্ষেতলালের নাসিরপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম (৬০), অটোরিকশাচালক আমজাদ হোসেন (৫৫) ও জয়পুরহাট শহরের বুলুপাড়া এলাকার শাহিনুর বেগম (৩৮)। এ ঘটনায় গুরুতর আহত ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা জাহান নাসরিনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষেতলাল থেকে একটি ট্রাক জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পথে মালীপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। দুজনকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। আর দুজনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম জানান, ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ চারজন যাত্রী নিহত হয়েছেন। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর বাকি তিনজনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাক ও অটোরিকশা থানা হেফাজতে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা