ছবি : সংগৃহিত
সারাদেশ
বঙ্গমাতা পরিষদ বাংলাদেশ

খাগড়াছড়ি সেনা রিজিয়নের শীতবস্ত্র বিতরণ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : বঙ্গমাতা পরিষদ বাংলাদেশ ও খাগড়াছড়ি রিজিয়নের সহায়তায় দুস্থ, নিম্ন আয়ের মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : রামগড়ে চির নিদ্রায় শায়িত জাতির শ্রেষ্ঠ সন্তান

শুক্রবার (২৭ জানুয়ারি) খাগড়াছড়ি সদরস্থ মধুপুর বাজার সংলগ্ন মাঠে প্রায় তিন শতাধিক অসহায়, গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীত বস্ত্র তুলে দেয় বঙ্গমাতা পরিষদ বাংলাদেশ,খাগড়াছড়ি জেলা শাখা।

এসময় সন্তোষ কুমার দত্তের উপস্থাপনায়, ডা. মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গমাতা পরিষদ বাংলাদেশ, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অধ্যাপক সৌরভ তালুকদার, খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র মো: রফিকুল আলম, ইঞ্জিনিয়ার জ্যোতি বিকাশ চাকমা,বঙ্গমাতা পরিষদ বাংলাদেশ খাগড়াছড়ি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রজ্ঞাবীর চাকমা প্রমূখ।

আরও পড়ুন : জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের গণসংযোগ

এসময় অনুদান প্রাপ্ত স্থানীয় জনগণ বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও যেন সহযোগিতা প্রদান অব্যাহত থাকে সে অনুরোধ জানান।

এতে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার সবসময় পাহাড়ে দুঃস্থ, গরীব, ছিন্নমূল অসহায় মানুষদের ছায়া হয়ে পাশে আছেন এবং ভবিষ্যতে যেকোন বিপদে পাশে দাড়িয়ে সহযোগিতা করবো।

আরও পড়ুন : শিশুকে ধর্ষণ চেষ্টার বিচারের দাবিতে মানববন্ধন

পাহাড়ে বসবাসকারী সকল জনগণ যাতে শান্তি এবং সম্প্রীতির বজায় রেখে নিরাপদে বসবাস করতে পারে। সে লক্ষ্যে নিয়ে আওয়ামী লীগের সকল সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে,ভবিষ্যতে ও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা