ছবি : সংগৃহিত
সারাদেশ

জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের গণসংযোগ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : গতি, সেবা ও ত্যাগের মূলমন্ত্রে বিশ্বাসী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের উলিপুরে দুর্যোগ মোকাবেলায় সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে গণসংযোগ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

আরও পড়ুন : শিশুকে ধর্ষণ চেষ্টার বিচারের দাবিতে মানববন্ধন

শনিবার (২৮ জানুয়ারী) সকালে উপজেলার চৌমহনী বাজার এলাকায় অগ্নি নির্বাপণ ও দুর্যোগ মোকাবেলায় করণীয় বিভিন্ন দিক তুলে ধরতে এ গণসংযোগ করা হয়। একই সাথে অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করা হয়।

এসময় অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্যোগে করণীয় দিক তুলে ধরেন ফায়ার সার্ভিস কর্মীরা। দুর্যোগ মোকাবেলায় জনসাধারণকে কৌশল শেখানো হয়।

এছাড়াও উদ্ধার তৎপরতা পরিচালনাকারী সংস্থা হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যে ধরনের প্রাকৃতিক ও মানবিক দুর্ঘটনায় উদ্ধারকার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে সেটি সম্পর্কেও অবগত করা হয়।

আরও পড়ুন : শেষ হলো ৩ দিনব্যাপী সুন্নী এস্তেমা

সরকারের নিকট ধনী কিংবা গরীব নয়, সকল শ্রেণী পেশার প্রতিটি নাগরিকের জীবনই গুরুত্বপূর্ণ। এ জন্যই সরকারী উদ্যোগে দেশের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ করে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

গতি, সেবা ও ত্যাগের মূলমন্ত্রে বিশ্বাসী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠানটি সাধরণত অগ্নি নির্বাপণ, অগ্নি প্রতিরোধ, উদ্ধার, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, মুমূর্ষু রোগীদের হাসপাতালে প্রেরণ ও দেশী-বিদেশী ভিআইপিদের অগ্নি নিরাপত্তা বিধান করে থাকে।

আরও পড়ুন : অভিনেতা পলাশের শীতবস্ত্র বিতরণ

গণসংযোগ ও জনসচেতনতায় উপস্থিত ছিলেন উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্বাস আলী, গ্রুপ লিডার আব্দুল রাজ্জাক মন্ডল ও ফায়ার ফাইটারসহ স্থানীয় জনসাধারণ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা