ছবি : সংগৃহিত
সারাদেশ

রামগড়ে চির নিদ্রায় শায়িত জাতির শ্রেষ্ঠ সন্তান

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : না ফেরার দেশে চলে গেলেন মহান স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে দেশ মাতৃকাকে শত্রু মুক্ত করার ভূমিকায় থাকা রামগড় পৌরসভার ১নং পৌর ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. চাঁন মিয়া (৯০)।

আরও পড়ুন : জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের গণসংযোগ

সেই স্বাধীন দেশের মাটিতে স্বপ্নের জাতীয় পতাকায় মোড়ানো চির নিদ্রায় আজ। তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজিউন)।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি যুদ্ধচলাকালীন সময়ে ১নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিলেন।

আরও পড়ুন : শিশুকে ধর্ষণ চেষ্টার বিচারের দাবিতে মানববন্ধন

রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন তার মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন।

রামগড় থানার এস আই সামছুল আমীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে দুপুর দেড়টায় বাইতুছসালাম জামে মসজিদ মাঠে যথাযত রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। জানাজা শেষে তাকে বল্টুরামটিলা কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়।

আরও পড়ুন : শেষ হলো ৩ দিনব্যাপী সুন্নী এস্তেমা

এসময় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, পৌর মেয়র মো. রফিকুল আলম কামাল, রামগড় উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, ১নং পৌর ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধাগন, জনপ্রতিনিধি বৃন্দ উপস্থিত থেকে শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা