ছবি-সংগৃহীত
সারাদেশ

ফেসবুকে স্ত্রীর নগ্ন ছবি, স্বামী আটক

সান নিউজ ডেস্ক: পারিবারিক কলহের জেরে স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় এসআই নিহত

এ ঘটনা ঘটেছে হবিগঞ্জের জালালাবাদ গ্রামে। আসামির নাম ইসমাইল মিয়া (২৫)।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। গ্রেফতার ইসমাইল সদর উপজেলার জালালাবাদ গ্রামের সুন্দর আলীর ছেলে।

এর আগে ইসমাইলের স্ত্রী তার বিরুদ্ধে থানায় তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। পরে থানার এসআই মমিনুল হক তাকে গ্রেফতার করেন।

আরও পড়ুন: পশ্চিমতীরে ৯ ফিলিস্তিনিকে হত্যা

মামলায় অভিযোগ করা হয়, প্রায় ৫ বছর আগে ইসমাইলের সঙ্গে বানিয়াচং উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের এই তরুণীর বিয়ে হয়। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হলে ইসমাইল তার স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা