কুড়িগ্রাম
সারাদেশ

উলিপুরে ঝগড়াকে কেন্দ্র করে স্বামীর মৃত্যু

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে অসুস্থ স্বামীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পকেট বাণিজ্য করে কমিটি নয়

বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দুপুরে পৌরসভার নিজাইখামার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিজাইখামার গ্রামের সফর উদ্দিনের ছেলে গোলজার হোসেন (৭০) এর সাথে স্ত্রী সাহেদা বেগম (৬০) পারিবারিক বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে ঝগড়া হয়। এরপর সাহেদা বেগম জমিতে কাজ করার জন্য যান। এদিকে গোলজার হোসেন বাড়ি সংলগ্ন দোকানে চা খেয়ে ফেরার পথে হঠাৎ সড়কে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন: বিশ্বে প্রথম নাকে দেওয়ার টিকা চালু

এলকাবাসীর ধারনা, গোলজার হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করতে পারেন। এদিকে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন। নিহতের স্ত্রী সাহেদা বেগম বলেন, সকালে স্বামীর সঙ্গে তার পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর তিনি জমিতে কাজের জন্য চলে যান। সেখান থেকে স্বামীর অসুস্থ্যতার খবর পেয়ে ছুটে এসে দেখেন স্বামী মৃত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন।

আরও পড়ুন: অনিবন্ধিত পোর্টাল-আইপিটিভি গুজব ছড়ায়

তিনি দাবী করেন, তার স্বামী দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। উলিপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর হারুন অর রশিদ লিটন রাস্তায় পড়ে বৃদ্ধের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন বলেন, ওই বৃদ্ধের মৃত্যুর কারন নির্ণয়ের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা