আন্তর্জাতিক

পশ্চিমতীরে ৯ ফিলিস্তিনিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিমতীরের উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকডজন।

আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশের সংযুক্তির মহাসড়ক

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি সেনারা কাঁদানে গ্যাস ও গুলি ছুড়েছে। এতে নারী, শিশুসহ বৃদ্ধারাও আহত হন। গুলিবিদ্ধ গুরুতর আহতদের জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।

আরও পড়ুন: তাদের মধ্যে আন্তরিকতার অভাব

ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। গত বছরের শুরু থেকে দখল করা পশ্চিমতীরে ইসরায়েল ব্যাপক অভিযান পরিচালনা করছে। এর মধ্যে সব থেকে বেশি প্রাণঘাতী অভিযান বলা হচ্ছে এটিকে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। চিকিৎসা ও অ্যাম্বুলেন্সের কার্যক্রমেও বাধা দিচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী।

আরও পড়ুন: অনিবন্ধিত পোর্টাল-আইপিটিভি গুজব ছড়ায়

জেনিন পাবলিক হাসপাতালের প্রধান উইসাম বেকার বলেন, অভিযানের বিস্তার ও হতাহতের দিক বিবেচনা করলেও বোঝা যায় এটা কতটা নজিরবিহীন। ইসারয়েলের বাহিনী হাসপাতালের দিকে লক্ষ্য করেও কাঁদানেগ্যাস নিক্ষেপ করেছে, যা একটি শিশু বিভাগে প্রবেশ করে। এতে অনেক শিশু আহত হয়।

এদিকে ইসরায়েলি বাহিনী নিশ্চিত করে জানিয়েছে, পশ্চিম তীরের জেনিনে প্রতিরোধ যোদ্ধারা সংগঠিত হচ্ছে। তাই সেখানে অভিযান চালাচ্ছে তারা।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় এসআই নিহত

প্রসঙ্গত, ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা