সারাদেশ

মাইক্রোবাস থেকে নামিয়ে ৩ জনকে কুপিয়ে জখম

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুর বিজ্ঞ আদালতে হাজিরা দিয়ে বোয়ালমারী ফেরার পথে ৩ জনকে মাইক্রোবাস থেকে নামিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: পকেট বাণিজ্য করে কমিটি নয়

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর ইউনিয়নের কাদিরদী ব্রিজের উপর এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পৌরসভার ১নং ওয়ার্ডের গুনবহা গ্রামের আব্দুল বারিক শেখের ছেলে সবুজ শেখ (৩০), সিরাজ শেখের ছেলে আলামিন শেখ (৩০) এবং পাঁচু শেখের ছেলে ইলিয়াস শেখ (৩২)। আহতদের মধ্যে সবুজ শেখ ও আলামিন শেখকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আরও পড়ুন: অনিবন্ধিত পোর্টাল-আইপিটিভি গুজব ছড়ায়

প্রত্যক্ষদর্শী মাইক্রোবাসের যাত্রী বাচ্চু শেখ বলেন, সবুজ শেখ, আলামিন শেখ এবং ইলিয়াস শেখসহ ৮/১০জন একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে ফরিদপুর থেকে বোয়ালমারী ফিরছিলেন। পথিমধ্যে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর ইউনিয়নের কাদিরদী ব্রিজের উপর পৌঁছালে মাইক্রোবাসের সামনে এবং পেছনে মোটরসাইকেলের ব্যারিকেড দিয়ে বোয়ালমারী পৌরসভার ১ নং ওয়ার্ডের গুনবহা গ্রামের বাসিন্দা বিএনপি নেতা পৌরসভার সাবেক কাউন্সিলর ফরিদ হোসেেেনর ছেলে রাহুল, আব্দুল মান্নানের ছেলে জাহিদ, সাত্তার শেখের ছেলে শাহিন, রহমদীর ছেলে নবীরুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই ৩ জনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পূর্ব শত্রুতার জেরে এ হামলা করা হয়।

আহতদের সাথে সাথে স্থানীয় লোকেদের সহায়তায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হয়। জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সবুজ ও আলামিনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় এসআই নিহত

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আন্না সুলতানা বলেন, আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য ওই দুই জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ঘটনা শোনার সাথে সাথেই তদন্ত শুরু করেছি এবং যারা এ ঘটনার সাথে জড়িত তাদের গ্রেফতারে অভিযান চলছে। লিখিত পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা