সারাদেশ

নাটোরে ৩ দিনব্যাপী ইজতেমা 

সান নিউজ ডেস্ক : নাটোরে শুরু হয়েছে আঞ্চলিক তাবলীগ জামায়াতের ৩ দিনব্যাপী ইজতেমা ।

আরও পড়ুন : দুর্নীতি ও টাকা পাচার বন্ধ করতে হবে

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। শহরের মারকাজ জামে মসজিদ সংলগ্ন তেবাড়িয়া বিলে বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে।

ইজতেমায় শীতকে অপেক্ষা করে ভোর থেকে নাটোর জেলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে শুরু করেছেন। আঞ্চলিক এ ইজতেমায় প্রায় ৫০/৬০ জন মেহমান মক্কা, মদিনা, মরক্কো, সুদান, ইন্দোনেশিয়া ও ভারত থেকে এসেছেন ।

জানা যায়, ৫, ৬ ও ৭ জানুয়ারি ৩ দিনব্যাপী ইজতেমায় মুসল্লিরা নাটোর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার থেকে এসেছেন। ইজতেমায় মুসল্লির সমাগম হবে ৮টি খিত্তায় প্রায় ৫০ হাজার। ১ নম্বর খিত্তায় সিংড়া, ২ নম্বর গুরুদাসপুর, ৩ নম্বর লালপুর, ৪ নম্বর বড়াইগ্রাম, ৫ নম্বর বনপাড়া, ৬ নম্বর নলডাঙ্গা, ৭ নম্বর সদর ইউনিয়ন এবং ৮ নম্বর সদর পৌরসভা রয়েছে। আঞ্চলিক এ ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মাঠে সতর্ক রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন : সোমালিয়ায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩

এছাড়াও নাটোর সিভিল সার্জন অফিস থেকে বসানো হয়েছে মেডিকেল সেন্টার, অগ্নিনির্বাপকের জন্য প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। দুইশজন স্বেচ্ছাসেবক ইজতেমা সফলভাবে করতে মাঠে দায়িত্ব পালন করবেন।

ইজতেমার আয়োজক কমিটির সদস্য মো.শাহাদৎ হোসেন পাপ্পু বলেন, নাটোরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। অজু ও পায়খানাসহ অন্যান্য প্রয়োজনে পানির পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছেন। গুরুত্বপূর্ণ দ্বীন ও ঈমানি বয়ান পেশ করবেন ইজতেমায় দেশ-বিদেশ থেকে অগত তাবলিগের মুরব্বিরাসহ আলেমগণ।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, জেলার ইজতেমাকে ঘিরে নিরাপত্তার জন্য আইন-শৃংখলার সদস্যরা মাঠে নিয়োজিত রয়েছে।

আরও পড়ুন : বিকেলে সংসদ অধিবেশন শুরু

আগামী শনিবার (৭ জানুয়ারি) দুপুরে তিন দিনব্যাপী নাটোরের এই আঞ্চলিক ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

সান নিউজ/এসআই/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা