সারাদেশ

গৌরীপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): প্রতিবেশীর জমির পাশে গোবর ফেলার জন্য গর্ত করায় আবুল কালাম (৫০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

আরও পড়ুন: এমন নজির বিশ্বের আর কোথাও আছে?

বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের সহনাটি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আবুল কালাম সহনাটি গ্রামের মকবুল হোসেনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনারদিন ভোরে আবুল কালাম প্রতিবেশী আব্দুল গফুর মিয়ার জমির পাশে গোবর রাখার জন্য নিজের জমিতে একটি গর্ত করেন। এ নিয়ে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে বিষয়টি তাৎক্ষণিক মীমাংসা হয়। এরপর আবুল কালাম সকাল সাড়ে ১০টার দিকে তার ছেলেকে নিয়ে মোটরসাইকেল যোগে স্থানীয় ভ্ইূয়া বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন, এসময় প্রতিপক্ষের লোকজন পথিমধ্যে আবুল কালামকে পিটিয়ে হত্যা করে।

আরও পড়ুন: সোমালিয়ায় বিস্ফোরণে নিহত ১৯

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা