পদ্মায় নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার
সারাদেশ

পদ্মায় নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

সান নিউজ ডেস্ক : রাজশাহী থেকে বনভোজনে এসে স্ত্রীকে নিয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা সালাহউদ্দিন কাদের রূপনের (৩৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন : বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের বালুগ্রাম এলাকার দক্ষিণ পাড়ার পদ্মা নদীর ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে গোসল করতে নেমে সালাহউদ্দিন পদ্মা নদীতে নিখোঁজ হন। এ ঘটনায় ওই দিন বিকেলে সালাহউদ্দিন স্ত্রী মানজুরি তানভীর নিশির মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সালাহউদ্দিন রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার বাসিন্দা। উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় কর্মরত ছিলেন তিনি।

আরও পড়ুন : ত্রিশাল আগুনে ২৯ দোকান পুড়ে ছাই

স্থানীয় সূত্রে, পদ্মা নদীতে জেলেরা বড়শিতে মাছ ধরছিল। তাদের বড়শিতে ওই ব্যাংক কর্মকর্তার মরদেহ আটকে যায়। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে। আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন : তীব্র শীতে জনজীবন স্থবির

প্রসঙ্গত, গত শুক্রবার ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন ও তার স্ত্রী মানজুরি তানভীর নিশিসহ ১০-১৫ জনের একটি দল বোনভজন করতে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ মহল্লার বিপরীতে বালুগ্রামে পদ্মার পাড়ে আসেন। দুপুরে রান্না শেষে কয়েকজন পদ্মা নদীতে গোসল করতে নামেন।

আরও পড়ুন : ভোলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

এসময় সালাহউদ্দিন ও তার স্ত্রী মানজুরিসহ তিনজন ডুবে যান। তখন সাথে থাকা অন্যরা মানজুরিসহ দুজনকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নেয়ার পথে মানজুরির মৃত্যু হয়। অপরদিকে সালাউদ্দিন নিখোঁজ ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা