সারাদেশ

ত্রিশাল আগুনে ২৯ দোকান পুড়ে ছাই

মনির হোসেন, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৯ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শনিবার রাত ২ টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন: সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার রাত ২ টার দিকে ত্রিশাল পৌর এলাকার মধ্যবাজারে লাগা আগুনে চালের আড়ত, মুদিদোকানসহ ২৯ টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ক্ষতি হয় প্রায় এক কোটি টাকা।

আরও পড়ুন: বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ২০

স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পর পরই ফায়ারসার্ভিসকে ফোন দেওয়া হলেও আনুমানিক ২৫ মিনিট পর ত্রিশাল ফায়ার সার্ভিসের গাড়ি আসে। এতে আগুনের ভয়াবহতা বাড়তে থাকে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

পুড়ে যাওয়া দোকান মালিক কাজল মিয়া জানান, ফায়ার সার্ভিস যদি ঘটনাস্থলে দ্রুত আসতো তাহলে আগুনের ভয়াবহতা বাড়ার আগেই নেভানো সম্ভব হতো। এতে আমাদের এত ক্ষতি হতো না।

আরও পড়ুন: তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন ঘটনাস্থলে বিলম্বে পৌঁছার অভিযোগ অস্বীকার করে বলেন, ত্রিশাল মধ্যবাজারে রাত আড়াই টার দিকে আগুন লাগার খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। এতে আনুমানিক ২৯ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক ক্ষতি হয় প্রায় এক কোটি টাকা। ঘটনাস্থলের আশেপাশে পানির কোন ব্যবস্থা না থাকায় আমাদের দু'টি গাড়ীতে বহন করা পানি এসময় আগুন নেবাতে ব্যবহার করা হয়। এছাড়াও পাইপ লাগিয়ে অনেক দূরের নদী থেকে পানি এনে আমাদের আগুন নিয়ন্ত্রন করতে হয়।

আগুন লাগার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ত্রিশাল উপজেলার নির্বাহী অফিসার মো. আক্তারুজ্জামান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা