আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
সারাদেশ
৪ মোটরসাইকেল উদ্ধার

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলায় আন্তঃজেলা কুখ্যাত মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা কালামসহ তিনজনকে গ্রেফতার ও চারটি মোটরসাইকেলসহ বিভিন্ন চোরাই সামগ্রী উদ্ধার করেছেন গাইবান্ধার পুলিশ।

আরও পড়ুন : খাগড়াছড়িতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ

আটককৃতরা হলেন,গাইবান্ধা সদর উপজেলার মৌজামালি বাড়ী গ্রামের দুলালের ভিটার মৃত দুলা মিয়ার ছেলে মোটরসাইকেল চোরের মূলহোতা কালাম, সুন্দরগঞ্জ উপজেলার রাজিবপুর তালের ভিটা এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে মইনুল মিয়া ওরফে পিচ্চু, একই উপজেলার কালদহ এলাকার মৃত মহির উদ্দিন এর ছেলে আঃ জব্বার ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে প্রথমে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা কালামকে সুন্দরগঞ্জ থানাধীন চৌমুনী বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর মূলহোতা কালামের দেয়া তথ্য অনুযায়ী বাকি দুজনকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এছাড়াও ৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।

আরও পড়ুন : ১৬ লাশ শনাক্ত করা যায়নি, হয়নি নৌ ফায়ার স্টেশন!

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সর্বমোট ১৪ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে । এর মধ্যে গাইবান্ধা সদর থানায় ৪ টি জিআর পরোয়ানা মুলতবি রয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে গাইবান্ধা সদর থানা চত্বরে জেলার সাংবাদিকদের প্রেসবিফিং করে এসব তথ্য জানান গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা