সারাদেশ

হাতি নিয়ে আর্জেন্টাইন সমর্থকদের শোভাযাত্রা!

পাবনা প্রতিনিধি: কয়েক ঘণ্টা পরই পর্দা উঠছে কাতারে ফিফা বিশ্বকাপ-২০২২ এর ফাইনালের। কাঙ্ক্ষিত ফাইনাল ঘিরে নিজ দলের সমর্থকদের মাঝে উন্মাদনাও বেড়েছে। আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা আরও বেশি। তাই ফাইনাল উপলক্ষে পাবনা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছেন পাবনার আর্জেন্টাইন সমর্থকরা। দলকে শুভকামনা জানিয়ে আনন্দ শোভাযাত্রায় মোটরসাইকেল, প্রাইভেটকার ও হাতি নিয়ে অংশগ্রহণ করেন ভক্তরা।

আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি, ৫ আসনে উপ-নির্বাচন

রোববার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে এ বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কলেজের প্রধান গেট হয়ে, বড় ব্রিজ, আব্দুল হামিদ রোড ঘুরে আবারও এডওয়ার্ড কলেজের ক্যাম্পাসে এসে শেষ হয়।

শোভাযাত্রা প্রিয় দল ও খেলোয়াড়ের জার্সি পরে উল্লাস প্রকাশ করেন সমর্থকরা। মোটরসাইকেল, প্রাইভেটকার, ইজিবাইক নিয়ে বড় বড় পতাকা হাতে শোভাযাত্রায় পাবনার আর্জেন্টাইন কয়েক শতাধিক সমর্থক অংশ নেন। শোভাযাত্রায় বড় আকর্ষণ ছিল হাতি। হাতিকে আর্জেন্টিনার আকাশি-সাদা রঙে সাজিয়ে শোভাযাত্রায় অংশ নেয়া হয়।

শোভাযাত্রা চলাকালে নেচে-গেয়ে বাঁশি ও ভুভুজেলা বাজিয়ে চারপাশে উন্মাদনা ছড়িয়ে দেন। আর্জেন্টিনা, আর্জেন্টিনা, খালি মেসি, খালি মেসি- ইত্যাদি স্লোগানে মুখর করে তোলে গোটা শহর। এসময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাও হাত নেড়ে আর্জেন্টিনা দলের সমর্থকদের শুভেচ্ছা জানান।

এইসব সমর্থকদের আশা এবারের বিশ্বকাপ প্রিয় দল আর্জেন্টিনার ঘরেই যাবে। প্রিয় খেলোয়াড় মেসির হাতেই শোভা পাবে বিশ্বকাপের ট্রফি।

পাবনার লাইব্রেরি বাজার থেকে আসা আর্জেন্টিনার সমর্থক হাকিম মোর্শেদ বলেন, ‘এই বিশ্বকাপই মেসির শেষ বিশ্বকাপ। তাই আমরা চাই- এবারের কাপ অবশ্যই মেসির হাতেই উঠুক। আর আর্জেন্টিনাও এবার ভালো খেলছে।’

আরও পড়ুন: ষড়যন্ত্র করলে তার প্রতিবাদও করতে জানি

সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ও শোভাযাত্রার অন্যতম আয়োজক রাফিউল ইসলাম বলেন, ‘২০১৪ সালে ফাইনালে উঠেছিলাম, গতবারও ভালো খেলে বাদ পড়েছে। আর এবার ফাইনালে। এতে আমরা আনন্দিত। মেসির শেষ বিশ্বকাপ নিয়ে আমরা অনেক আশাবাদী। তাই ফাইনাল ঘিরে আমরা আমাদের ফ্যান এবং সমর্থকদের উজ্জীবিত করতে এ শোভাযাত্রার আয়োজন করেছি। ফাইনালে জিতে মেসিবাহিনী শিরোপা নেবে ইনশাআল্লাহ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা