সারাদেশ

শহীদ বীর মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে “বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ, রক্ত কেনা বাংলাদেশ, মুক্তিযুদ্ধে পুলিশ ছিলো অগ্রভাগে, আগামীতেও সামনে রবে”এ স্লোগানে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণদের সংবর্ধনা দিলেন জেলা পুলিশ।

আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি, ৫ আসনে উপ-নির্বাচন

এ সময় ২৯ জন মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এতে মূখ্য আলোচক ছিলেন সাবেক পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

রোববার (১৮ ডিসেম্বর) বেলা ১ টার দিকে পুলিশ লাইন্সের শহীদ কনেস্টবল বোরহান উদ্দিন খান মিলনায়তনে আলোচনা সভা শেষে এ সংবর্ধনা দেওয়া হয়।

পরে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুনের সভাপতিত্ব করেন।

আরও পড়ুন: ষড়যন্ত্র করলে তার প্রতিবাদও করতে জানি

এতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন - সিভিল সার্জন ডা. মো. মঞ্জুরুল আলম, পুলিশ সুপার (পিবিআই) মোহাম্মদ আনোয়ারুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিস, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিন প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা