সারাদেশ

ত্রিশালে সরকারের সাফল্য ও অর্জন বিষয়ক আলোচনা

মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশালে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধকরণ এবং সরকারের সাফল্য ও অর্জন বিষয়ক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে ময়মনসিংহ জেলা তথ্য অফিস।

রবিবার সকালে ত্রিশাল পৌরসভার দুখুমিয়া বিদ্যা নিকেতন মাঠে অনুষ্ঠানটি হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ'৭১ সেক্টর কমান্ডার ফোরাম এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম মোমেন।

তথ্য ভিত্তিক আলোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপপরিচালক শেখ মো. শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন দুখু মিয়া বিদ্যা নিকেতনের গভর্নিং বডির সভাপতি মো. আবু রায়হান।

বিশেষ অতিথির বক্তব্য দেন ত্রিশাল পৌরসভার ১ নং ওয়ার্ড কমিশনার ওসমান গণি কুসুম, বিশিষ্ট নাট্যকার কামরুল ইসলাম বাচ্চু মাস্টার, সেলিনা সুলতানা লাকী প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র সাংবাদিক এটিএম মনিরুজ্জামান মনির।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা