মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ২
সারাদেশ

মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ২

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে নারী সংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদের জের ধরে ২ ভাইকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।

আরও পড়ুন : ব্যতিক্রম পদ্ধতি, বই খুলে পরীক্ষা!

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার দ.সুতালড়ী গ্রামে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে, উপজেলার বারইখালী ইউনিয়নের দ.সুতালড়ী গ্রামে একটি অনৈতিক ঘটনার বিচার চাওয়াকে কেন্দ্র করে ওই পরকিয়া জুটি ও তাদের লোকজনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় ওই এলাকা আ.বারেক মুন্সীসহ এলাকার লোকজনের।

আরও পড়ুন : নোয়াখালীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ঘটনার দিন গত শুক্রবার উক্ত আ. বারেক মুন্সীর ২ ছেলে আবু বকর মুন্সী(৩০) ও হুমায়ুন মুন্সী(৫০) তেতুল বাড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথিমধ্যে দ. সুতালড়ী গ্রামের ইব্রাহিম মুন্সীর চায়ের দোকানের সামনে পৌছলে প্রতিপক্ষ ছাইফুল মন্সী ও ওহাব মুন্সীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের গতিরোধ করে অকথ্য গালমন্দ করে।

এসময় তাদের গাল-মন্দের প্রতিবাদ করায় প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাদের ২ ভাইকে এলোপাতাড়ি পিটিয়ে এবং কুপিয়ে রক্তাক্ত জখম করে।

আরও পড়ুন : শীতে কাঁপছে উত্তরের জনপদ

তাদের ডাক চিৎকারে আশ- পাশের লোকজন ছুটে আসলে হামলাকারী সন্ত্রাসীরা চলে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও তাদের জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আরও পড়ুন : ফ্রেন্ডস ফেয়ার পাঠাগার ও আঞ্চলিক পুস্তক জাদুঘরের উদ্বোধন

এ ঘটনায় আ. বারেক মুন্সী বাদী হয়ে সাইফুল মুন্সী, ওহাব আলী মুন্সী ও ফাতেমা বেগমসহ ৬ জনকে আসামি করে শুক্রবার রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা