সারাদেশ

নার্সিং ইনস্টিটিউট ছাত্রীর রহস্যজনক মৃত্যু

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। রাতে তিনি আত্মহত্যার চেষ্টা করলে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় বলে জানায় পুলিশ।

আরও পড়ুন: এবার টার্গেট ‘স্মার্ট বাংলাদেশ’

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত লিমা খাতুন মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার চররঘুনাথ গ্রামের মৃত বেল্লাল হোসেনের মেয়ে ছিলেন।

আরও পড়ুন: যুদ্ধ থামাতে চায় ইউক্রেন

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ১২টার দিকে বাথরুমে যান লিমা। দীর্ঘক্ষণ ধরে বের হয়ে না আসায় আরেক শিক্ষার্থী তাকে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে দেখা যায় লিমা গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন। তখন তার ডাক-চিৎকার শুনে অন্যরাও আসেন। পরে লিমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হয়। এ সময় সেখানেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ পারিসা খাতুন বলেন, ‘ঘটনার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার উন্নতি না হলে ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় তার মৃত্যু হয়। কিন্তু কি কারণে মেয়েটি এ ঘটনা ঘটাল বুঝতে পারছি না।’

আরও পড়ুন: সীমান্তে গোলাগুলিতে নিহত ৬

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার রিয়াদ মাহমুদ বলেন, ‘মেয়েটিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলাম।’

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা