সৈয়দপুর বিমানবন্দর
সারাদেশ

ফ্লাইট বিলম্ব হওয়ায় হাতাহাতি, আটক ২

সান নিউজ ডেস্ক: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের একটি ফ্লাইট বিলম্ব হওয়ায় কর্তৃপক্ষের সঙ্গে হাতাহাতি ও ডেস্ক ভাঙচুর করেছেন কয়েকজন যাত্রী। রোববার (১১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিপুল রুশ তেল কিনছে ভারত

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যাত্রীকে আটক করেছে পুলিশ। আটক দুই যাত্রীর মধ্যে একজনের নাম শরিফুল ইসলাম। তিনি পেশায় চিকিৎসক। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব ঘোষ বলেন, কুয়াশার কারণে নভোএয়ারের সকাল ৯টা ৩০ মিনিটের ফ্লাইটটি ঢাকা থেকে দেড়িতে রওনা দেয়। ফ্লাইট বিলম্ব হওয়ায় দুই যাত্রী কর্তৃপক্ষের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে ক্ষুব্ধ যাত্রীরা নভোএয়ারের ডেস্কে ধাক্কা দিলে কিছু জিনিসপত্র ভেঙ্গে যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাদের হেফাজতে নেন।

আরও পড়ুন: বিএনপি নেতাদের জামিন শুনানি সোমবার

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিমানবন্দরে নভোএয়ারের কর্তৃপক্ষের সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এখনই বিস্তারিত বলতে পারছি না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা