মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু। (প্রতীকী ছবি)
সারাদেশ

মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুর সদরে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : নারীর প্রতি সহিংসতা রোধে সাইকেল র‌্যালি

মেয়েটির পরিবার বলছে, উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা এলাকায় রোববার (১১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

মৃত আড়াই বছর বয়সী শিশুর নাম আফিয়া। সে সদর উপজেলার পাঁচখোলা এলাকায় রহিম মাদবরের নাতনি ও মাগুরা জেলার বোয়ালখালি এলাকার আশরাফুর শেখ ও ঊর্মি আক্তার দম্পতির মেয়ে।

আরও পড়ুন : জুম চাষে নারীদের ভূমিকা অনেক

বাবা আশরাফুর শেখ জানান, কয়েকদিন আগে তার স্ত্রী মেয়েকে নিয়ে মাগুরা থেকে মাদারীপুর বেড়াতে যান। সকালে শিশু আফিয়া বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজির একপর্যায়ে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

আরও পড়ুন : লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু

হাসপাতালের চিকিৎসক শাওলিন আফরোজ বলেন, শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে পানিতে ডুবে মারা গেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা