সারাদেশ

বান্দরবানে ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো

সান নিউজ ডেস্ক: বান্দরবানের রুমা-রোয়াংছড়ি ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন। রোববার (১১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগে পদ বাড়ছে ৫ হাজার

প্রশাসন সূত্রে জানা যায়, জেলার রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের জেলার এ দুই উপজেলা ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এরআগে গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রুমা-রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আলীকদম-থানচিসহ চার উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরে তা কয়েক দফায় বাড়িয়ে ১৬ নভেম্বর পর্যন্ত করা হয়। এরপর থানচি-আলীকদমে নিষেধাজ্ঞা শিথিল করা হলেও রুমা-রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা বৃদ্ধি করে ৪ ডিসেম্বর করা হয়। গত ৩ ডিসেম্বর পুনরায় নিষেধাজ্ঞার সময় বাড়ানোর পাশাপাশি থানচি উপজেলাকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।

আরও পড়ুন: পণ্য আমদানিতে এলসি সহজ করার নির্দেশ

৭ ডিসেম্বর থানচি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা বাতিল করে রুমা-রোয়াংছড়ি ভ্রমণে ১১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে প্রশাসন। রোববার সেই নিষেধাজ্ঞার শেষ দিনে তা বৃদ্ধি করে এই দুই উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে রুমা-রোয়াংছড়ি বাদে অন্যান্য উপজেলা ভ্রমণে কোনো বাধা নেই।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা