সংগৃহীত
সারাদেশ

বম জনগোষ্ঠীর মানববন্ধন

জেলা প্রতিনিধি: রুমায় সাধারণ বম জনগোষ্ঠীর বাসিন্দারা ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে বান্দরবানের মানববন্ধন করেছেন।

বুধবার (২২ মে) সকালে হরি মন্দিরে সামনে ব্যানার নিয়ে বম জনগোষ্ঠীর ২ শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: বগুড়ার হিমাগারে মিলল ২ লাখ ডিম

এই মানববন্ধনে বক্তব্যে রাখেন, বেথেল পাড়া সাবেক ইউপি সদস্য লাললুং থাং বম, ধর্মীয় পাজক রেভা পেকলিয়ান বম, নারী নেত্রী জিং ঠুয়াই বম ও শিক্ষার্থী এসথার বম সহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, কেএনএফ সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যকলাপের কারণে আমরা সাধারণ বম জনগোষ্ঠীর বাসিন্দারা বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছি। এতে সাধারণ বম জনগোষ্ঠীর মনুষ এখন ভয়ে তাদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। এ জন্য যারা অস্ত্রধারী ও দেশ বিরোধী তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানান তারা।

আরও পড়ুন: মোটরসাইকেলে লরির ধাক্কা, নিহত ১

ধর্মীয় পাজক রেভা পেকলিয়ান বম জানান, কিছু পথভ্রষ্ট ও বিপথগামী কেএনএফ সদস্যদের কর্মকাণ্ডের জন্য আমাদের সমস্ত বম জনগণকে দোষারোপ করা যাবে না। এ সময় নিরপেক্ষ ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত এবং চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এতে কোন নিরপরাধ ব্যক্তি যেন দোষী সাব্যস্ত হয়ে শাস্তিভোগ না করে সেদিকে নজর রাখতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।

নারী নেত্রী জিং ঠুয়াই বম জানান, আমরা কোন সংঘাত চাই না। আমরা সুধু শান্তি, সম্প্রীতি ও স্বাধীনতার মাধ্যমে বাঁচতে চাই।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা