সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেলে লরির ধাক্কা, নিহত ১

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলায় লরির ধাক্কা মোটরসাইকেল আরোহী আল মামুন রাব্বী (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরাফাত (১৮) নামে অন্য এক কলেজছাত্র আহত হয়েছেন।

আরও পড়ুন: বাগেরহাটে দুই গ্রুপের সংঘর্ষ

বুধবার (২২ মে) বেলা ১১টায় উপজেলার গফরগাঁও-রসুলপুর সড়কের ময়নার মোড় এলাকায় দূর্ঘটনা ঘটে।

নিহত আল মামুন রাব্বী উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা নামাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। এছাড়া গুরুতর আহত আরাফাত একই এলাকার শরিফুল ইসলাম মিল্টনের ছেলে। তারা দুজনই আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

আরও পড়ুন: পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে আল মামুন রাব্বী ও আরাফাত ইংরেজি প্রাইভেট পড়তে গফরগাঁও পৌর শহরে আসেন। মোটরসাইকেল বাড়ি ফেরার পথে ময়নার মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি লরি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে রাব্বী ও আরাফাত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল মামুন রাব্বীকে মৃত ঘোষণা করেন। আহত আরাফাতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, নিহত কলেজছাত্র রাব্বীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা