সারাদেশ

আলফাডাঙ্গায় ১৯৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নে ৩টি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৯৯ জন।

আরও পড়ুন: এডিসিসহ ১৩৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা

এর মধ্যে আলফাডাঙ্গা পৌরসভায় মেয়র পদে ৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। অপরদিকে তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৯৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মনোনয়ন দাখিলের শেষদিন বিকাল ৪টা পর্যন্ত তিন ইউনিয়নের প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম ও আলফাডাঙ্গা পৌরসভার প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমাদের নিকট এসব মনোনয়নপত্র দাখিল করেন।

আরও পড়ুন: চীনে লকডাউন শিথিল

আলফাডাঙ্গা পৌরসভায় মেয়র পদে ৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে মেয়র পদে প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সাইফুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. জাহিদুল হাসানের বড় ভাই এ কে এম আহাদুল হাসান, মো. আলী আকসাদ, মো. মাহাবুব হোসেন ও এস এম হাবিবুর রহমান।

১নং বুড়াইচ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩৬ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল আলীম খান, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল ওহাব মিয়া, মো. জাহাঙ্গীর আলম, আহসান উদদৌলা রানা, মো. তোকাম্মেল হোসেন ও আবু মুসা।

আরও পড়ুন: ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা মাস ঘোষণার দাবি

২নং গোপালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৩০ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদ প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইনামুল হাসান, স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল খান ও রুপালী পারভীন।

৩নং আলফাডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহরাব হোসেন বুলবুল, স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান, মোহাম্মাদ মনিরুজ্জামান, মো. আব্দুর রাজ্জাক, রফিক মিয়া ও বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. ছোবান শেখ (ছুবাহান)।

আরও পড়ুন: এইডসে মারা গেছেন ২৩২ জন

আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমাদ জানান, আলফাডাঙ্গা পৌরসভা ও তিনটি ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩ ডিসেম্বর। ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা হতে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা