কক্সবাজার মহেশখালীর চাঞ্চল্যকর খাইরুল আমিন সিকদার হত্যার ৩৩ বছর পর সাবেক মেয়রসহ ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
সারাদেশ

সাবেক মেয়রসহ ৬ জনের যাবজ্জীবন

সান নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীর চাঞ্চল্যকর খাইরুল আমিন সিকদার হত্যার ৩৩ বছর পর সাবেক মেয়রসহ ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: এডিসিসহ ১৩৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম, তাঁর তিন ভাই মৌলভি জহির উদ্দিন, হামিদুল হক ও নাসির উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল আলম এবং সাধন ওরফে সাধইন্যা। সবাই মহেশখালী পৌরসভার পুটিবিলা এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: চীনে লকডাউন শিথিল

রায় ঘোষণার সময় সাধন ছাড়া বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘ ৩২ বছর আগে মহেশখালী পৌরসভায় হত্যাকাণ্ডে শিকার হন জাতীয় পার্টির তৎকালীন নেতা নুরুল আমিন। তবে দীর্ঘদিন নানা জটিলতায় মামলার অগ্রগতি ছিল না। সম্প্রতি আমরা মামলটি দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিই। মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। এছাড়া মামলা চলাকালীন সময় ২ জন মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন: ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা মাস ঘোষণার দাবি

তিনি বলেন, দীর্ঘদিন জমে থাকা আলোচিত মামলাসহ গুরুত্বপূর্ণ মামলাগুলো দ্রুত শেষ করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

জানা যায়, ১৯৯০ সালে ৯ এপ্রিল সন্ধ্যায় মহেশখালী গোরগঘাটা এলাকায় প্রতিপক্ষের গুলিতে নির্মমভাবে খুন হন কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য, তৎকালীন জনপ্রিয় রাজনৈতিক নেতা নুরুল আমিন। এ ঘটনায় নিহতের বড়ভাই মাহমুদুল হক মহেশখালী থানায় মামলা করেন। মামলা তদন্ত শেষে একই বছর ২২ নভেম্বর ২৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেন তদন্তকারী সংস্থা সিআইডি।

আরও পড়ুন: এইডসে মারা গেছেন ২৩২ জন

২০০৩ সালে ২৭ জুলাই আদালত অভিযোগ গঠন করেন। ৩৩ বছর আগের আলোচিত খাইরুল আমিন হত্যা মামলায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর রায়ের দিন ধার্য ছিল ১০ নভেম্বর। আগে বেশ কয়েকবার রায়ের তারিখ পিছিয়েছিল আদালত। আসামিদের কারাগারে পাঠানোর পর ২৪ নভেম্বর চূড়ান্ত রায়ের দিন ধার্য করা হয়েছিল। তবে সেদিনও রায় না হয়ে এক ডিসেম্বর চূড়ান্ত রায় ঘোষণা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা