প্রতীকী ছবি
সারাদেশ
ইঞ্জিন বিকল

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

সান নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে এক ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন: সংক্রমন ও মৃত্যুতে শীর্ষে জাপান

বুধবার (৩০ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুর স্টেশনের আউটার সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শামীমা আক্তার জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২৪ মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। দুই মিনিট পর ৬টা ২৬ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়। কিছুটা দূরে যেতেই আউটার সিগন্যালের কাছাকাটি পৌঁছামাত্রই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

তিনি আরও বলেন, এ সময় ময়মনসিংহগামী বলাকা কমিউটার রাজন্দ্রেপুর স্টেশনে যাত্রা বিরতি করছিল। যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় বলাকা কমিউটারের ইঞ্জিন এনে বিকল ট্রেনটি সচল করে শ্রীপুর স্টেশনে ফিরিয়ে আনা হয়। সকাল ৭টা ৪০মিনিটে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়। যমুনা এক্সপ্রেস ট্রেনটি এখন শ্রীপুর স্টেশনে রয়েছে। আর বলাকা কমিউটারের ইঞ্জিন রাজন্দ্রেপুর স্টেশনে পাঠানো হয়েছে। সেখানে অপেক্ষমাণ বলাকা কমিউটার অল্প কিছু সময়ের মধ্যে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা