সারাদেশ

বিদেশি মদসহ মাদক কারবারি আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী হাতিয়ায় ৩৯ বোতল বিদেশি মদসহ মো: রাসেল নামে একজনকে আটক করেছে কোষ্টগার্ড।

আরও পড়ুন: সর্বজনীন পেনশন দ্রুত বাস্তবায়ন হবে

মঙ্গলবার ২৯ নভেম্বর) দুপুরে উপজেলার নলচিরা ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো: রাসেল নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া গ্রামের মো: মানিক মিয়ার ছেলে।

আরও পড়ুন: বিএনপিকে গণসমাবেশের অনুমতি

কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে কোষ্টগার্ডের একটি টিম। এ সময় একটি যাত্রীবাহী ট্রলারে থাকা রাসেলকে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি ব্যাগ তল্লাশী করে মদের বোতল পাওয়া যায়। কোষ্টগার্ডের ধারনা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসব মদ হাতিয়ায় বিক্রি করার জন্য এনেছে সে।

এদিকে আটক রাসেলকে বিকালে জব্দ করা মদসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

কোষ্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাফিউল কিঞ্জল জানান, রাসেলের বিরুদ্ধে কোষ্টগার্ড বাদি হয়ে মাদক আইনে হাতিয়া থানায় একটি মামলা করে। দেশের উপকূলীয় এলাকায় মাদক, চোরাচালান ও আইনশৃংখলা রক্ষায় কোষ্টগার্ড কাজ করে যাচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা