সারাদেশ

৬ হাজার কৃষককে সরকারি প্রণোদনা প্রদান

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাইয়ে ৬ হাজার ২০০ জন কৃষককে সরকারি প্রণোদনা প্রদান করা হয়েছে। উপকারভোগীদের প্রত্যেকে বিনামূল্যে ৫ কেজি উফসী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পেয়েছেন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে লাখাই উপজেলা পরিষদের হেলিপ্যাড মাঠে প্রধান অতিথি হিসেবে এই প্রণোদনা বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

উপকারভোগী কৃষকরা লাখাই উপজেলার মোড়াকরি, লাখাই, মুড়িয়াউক, বামৈ, করাব ও বুল্লা ইউনিয়নের বাসিন্দা। ৫ জন করে কৃষকের এককেটি দল গঠন করে এই প্রণোদনা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যাম আমিরুল ইসলাম আলম, লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার এতে স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপ সহকারি কৃষি কর্মকর্তা অমীত ভট্টাচার্য্য।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার দেশের কৃষকের নিকট সহজেই সার-বীজ পৌঁছে দিচ্ছে, বছরজুড়ে বিনামূল্যে প্রণোদনা দিচ্ছে। এজন্য হাওরে ফলন বেড়েছে। কিন্তু বিএনপির আমলে সেটি সম্ভব হয়নি। তাঁরা কৃষককে গুলি করে হত্যা করেছে। তাই কৃষিসহ সকল ক্ষেত্রে অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

অতিরিক্ত চিন্তা থেকেই কি বুকে ব্যথা?

বয়স একটু বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এসে জড় হতে থাকে রাজ্যের সব...

দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ

নোয়াখালীর সেনবাগে বোনকে দেখতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর আবুল কাশেম (৬০) না...

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.-এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন- ২০২...

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১ আগস্ট থেকে

দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা